ধানক্ষেতে স্কুলছাত্রের মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৬:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৬:৪২

মরদেহ উদ্ধারের ঘটনায় মানুষের ভিড়

সাতক্ষীরায় ধানক্ষেত থেকে হৃদয় মণ্ডল নামে (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় মণ্ডল ওই গ্রামের বিজয় মণ্ডলের ছেলে ও ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হৃদয় মণ্ডল। হঠাৎ সেখান থেকে নিখোঁজ হয় সে। এরপর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখে বাড়িতে খবর দেয়।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি