নেত্রকোনায় যুবকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ আটক ৪

নেত্রকোনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৭:৫২আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৮:০৭

নেত্রকোনা নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম দোলন খান (৪০)। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার ছেলে ও উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃত নূরুল ইসলামের মেয়ের জামাই।

এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ চার জনকে আটক করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় আটকরা হলেন মৃত দোলন খানের স্ত্রী নাছিমা বেগম (৩০), শাশুড়ি শামছুন্নাহার (৬০), শ্যালিকা লাবন্য (২১) ও তাজনীন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোলন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুর নূরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন। বেশ কিছুদিন ধরে তার স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাদের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিলো। সকালে সিলিং ফ্যানের সঙ্গে তার ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর আত্মহত্যা না হত্যা তা জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম