যৌন নিপীড়নের ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ

বরগুনা সংবাদদাতা
০৯ অক্টোবর ২০২০, ১৯:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:২৩




যৌন নিপীড়নের ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ বখাটেদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়ে বরগুনায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, রাকিব ও কয়েকজন যুবক ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের বেল্লাল গাজীর মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার শিক্ষার্থীর চাচার বাড়ির সামনে তাকে একা পেয়ে বখাটে রাকিব নিপীড়ন করে। পরে মায়ের কাছে বলায় শিক্ষার্থীর মা গিয়ে বখাটে রাকিবকে জুতা দিয়ে মারধর করে। পরে বিষয়টি এলাকার লোকজন জানাজানি হওয়ায় রাতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য বরগুনা মর্গে নিয়ে আসে।

শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো বখাটে মনির। এ বিষয়ে বরগুনার সদর থানায় গত ৬ মাস আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করি। সেই মামলায় মনিরের নামে চার্জশিটও দেওয়া হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আর মনির এখনও পলাতক। মামলার পর থেকে মনিরের ভাই জহির ও ভাগ্নি জামাই চুন্নু আমাদেরকে বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। গতকাল মনিরের ভাই জহির ও ভাগ্নি জামাই চুন্নু রাকিব নামের একটি ছেলেকে দিয়ে আমার মেয়েকে অপমান করায়। এই লজ্জার কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। এঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যহত আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম