বেনাপোল দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে

বেনাপোল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২৩:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২৩:০৭

বেনাপোল দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ গেলো ভারতে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা স্বরূপ বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানিকারককে মোট এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। মোট ইলিশ রফতানি হয়েছে এক হাজার ৮৭৫ মেট্রিক টন।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় ইলিশ মাছ রফতানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রফতানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার।

২০১৯ সালের ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে ইলিশ রফতানি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান