জয় হলো আপেলের নৌকার

নরসিংদী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২১:৩৩আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২৩:০০

নরসিংদীর করিমপুর ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচনে জয়ী হলেন আওয়ামী লীগ প্রার্থী মমিনুর রহমান (আপেল)।  
নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আপেল-নৌকা উভয়ই জিতেছে। এখানে আপেল ছিলেন শাসক দলের মনোনীত প্রার্থী। তার প্রতীক ছিল নৌকা। মমিনুর রহমান (আপেল) বেসরকারিভাবে বিজয়ী হন ৭ হাজার ৫ শত ৬ ভোট পেয়ে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া টানা ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টায়।

নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আপেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কিবরিয়া। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭ শত ৪৯ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে ।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এরমধ্যে নারী ভোটার ৯ হাজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। উপনির্বাচনে মোট ১২ হাজার ৫৪১ জন ভোটার ভোট প্রদান করেন।

মোট ৯টি ভোটকেন্দ্রের ৪৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি দল দায়িত্ব পালন করে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ৬৭ ভাগ ভোট পড়েছে বলেও জানান তিনি।

গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হারিস মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯ মার্চ ওই পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ওই তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে ১০ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়। হারিস মিয়া ওই ইউনিয়নে ২২ বছর ধরে চেয়ারম্যান ছিলেন।

 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম