অবৈধ মালামালসহ বিজিবির হাতে ধরা পড়লেন পুলিশের এএসআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ০৪:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৪:৫০

চুয়াডাঙ্গায় অবৈধঅস্ত্র, গুলি ও সিসাসহ পুলিশের এএসআই ও এক ইজিবাইকচালক বিজিবির হাতে আটক।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অধীন ধান্যঘরা গ্রামের কাঁঠালতলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং সাড়ে ৫৮ কেজি সিসাসহ পুলিশের এএসআই হুমায়ন কবীরকে (৩৭) আটক করেছে বিজিবি। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এসময় একজন ইজিবাইক চালকও তার সঙ্গে আটক হন।

আটককৃত হুমায়ন কবীর নড়াইল জেলার বড়গাতি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং কার্পাসডাঙ্গা পুলিশ ফা&ড়িতে এএসআই হিসাবে কর্মরত। তার পুলিশ আইডি নম্বর-১৯০।

রবিবার বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক খালেকুজ্জামান জানান, শনিবার দিবাগত রাতে ফুলবাড়ি বিজিবির টহল কমান্ডার নায়েক সুবেদার মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ধান্যঘরা গ্রামের কাঁঠালতলায় অভিযান চালিয়ে ১০ রাউন্ড গুলি, ৯ এম এম পিস্তল, একটি ইজিবাইক এবং ৫৯ কেজি ৮০০ গ্রাম সিসাসহ কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই হুমায়ন কবীর এবং ইজিবাইকচালক জহিরুল ইসলামকে আটক করেছে।

তিনি আরও জানান, নায়েক সুবেদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় আসামিদেরকে মালামালসহ সোপর্দ করে মামলা দায়ের করেছেন।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি বাদী হয়ে রবিবার আটককৃতদের নামে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৫।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম