পালিয়ে যাওয়ার পর অপহরণ মামলায় প্রেমিক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ২০:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২০:০৪

বরিশাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের খাস মহেষপুর গ্রাম থেকে ৯ দিন আগে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে (১৪ অক্টোবর) খুলনার রূপসা ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে বুধবার দুপুরে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর প্রেমিকার খালা রাশিদা বেগম বাদী হয়ে প্রেমিক রাহাত এবং তার বাবা-মা ও খালা-খালুকে আসামি করে অপরহণ মামলা দায়ের করেন।

প্রেমিক রাহাত মৃধা (১৮) উপজেলার খাস মহেষপুর গ্রামের বাসিন্দা। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। প্রেমিকাও একই এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৪)।

মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই জসিমউদ্দিন হাওলাদার জানান, উদ্ধার হওয়া যুগল পূর্ব পরিচিত। দুই জনই ঢাকায় বসবাস করতো, তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর খালা থানায় অপহরণ মামলা দায়ের করলে মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। মঙ্গলবার রাতে খুলনা পুলিশের সহায়তায় রাহাতের চাচাতো বোনের শ্বশুড়বাড়ি অভিযান চালিয়ে রাহাতকে গ্রেফতার ও ওই স্কুলছাত্রীকে উদ্ধার দেখানো হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি