স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৮:২৪আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৮:২৬

কুমিল্লা

২০১৫ সালে কুমিল্লার বরুড়ায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ মো. জাহিদুল কবির এই আদেশ দেন। এই মামলার একমাত্র আসামি রাশেদুল ইসলাম রাজিব পলাতক রয়েছে।

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. মিজানুর রহমান চৌধুরী জানান, ২০১৫ সালের ১৪ নভেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার বাবার বাড়ি থেকে ওই শিক্ষিকাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১৬ নভেম্বর একই উপজেলার কাকৈরতলা গ্রামের আবদুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম রাজিবকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের বড় ভাই। মামলার সূত্র ধরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এই রায় দেন। আসামিকে কারাদণ্ড ছাড়াও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম