ডিমলায় শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৯:৪২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:৪৮

নীলফামারী নীলফামারীর ডিমলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজামাল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দুর খাতা গ্রামের আমির হামজার ছেলে। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ওই গ্রামে ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা (নিলুফা আকতার) বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে খেলার ছলে (প্রতিবেশী) আসামি শাহজামাল তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার মা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার (২০ অক্টোবর) শিশুটির ডাক্তারি পরীক্ষা করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান