দাউদকান্দির দুটি কেন্দ্রে ভোট স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ২৩:০০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:০৪

কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) এই উপজেলায় দুপুরের আগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হচ্ছিল। তবে দুপুরের পর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা মালিগাঁও ও বাজারখোলা নামের দুটি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা ও ব্যালট ছিনতাইসহ নানা কারচুপি করে। নির্বাচন কমিশন এমন অভিযোগ পেয়ে ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করে।

এদিকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে  বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া দুপুরেই ভোট বর্জন করেন।

জানা গেছে, নির্বাচনে সহিংসতার আশঙ্কায় উপজেলার ১০২টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগেই ভোটার উপস্থিতি কম ছিল।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যালট পেপার ছিনতাই ও জোর করে সিল মারার অভিযোগে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ও বাজারখোলা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে তিনি মন্তব্য করবেন না বলে জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম