প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২০, ২২:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:০১

চট্টগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় জামিল হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে একই উপজেলার কদলপুর ৮ নম্বর ওয়ার্ডের মোশাররফ আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন বলে তিনি জানিয়েছেন। গ্রেফতার জামিল হোসেন স্থানীয় আব্দুল কুদ্দুসের ছেলে।

আবদুল্লাহ আল হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার জামিল হোসেন (ToHa) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেন। ওই পোস্ট দেখে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ আমাদের অবহিত করেন। পরে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে জামিল হোসেনকে আটক করি। এ ঘটনায় বুধবার যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের