সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:২৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৬

বগুড়া বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ায় তালাক দেওয়ায় ক্ষোভে সাবেক স্ত্রী পিংকি আকতারকে গলাকেটে হত্যার অভিযোগে রুবেল হক (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, রুবেল হক বগুড়া শহরের ঠনঠনিয়া শাহ্ পাড়ার আয়নাল হকের ছেলে। তিনি মালগ্রাম মধ্যপাড়ার বিপ্লব হোসেন শুকুরের মেয়ে পিংকি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে রুবেল তার স্ত্রীকে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দেন। এ নিয়ে দাম্পত্য কলহে শুরু হলে বিয়ের আড়াই বছরের মাথায় পিংকি স্বামীকে তালাক দেন। এরপর থেকে রুবেল মোবাইলফোনে পিংকিকে হুমকি দিতেন। গত ২০১৮ সালে ১ জানুয়ারি বিকাল ৫টার দিকে রুবেল তার সাবেক স্ত্রী পিংকির বাড়িতে যান। এরপর তিনি পিংকিকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। এ বিষয়ে পিংকির বাবা সদর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতারের পর রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই বছরের ২ জুন তদন্ত কর্মকর্তা এসআই আবদুল মান্নান সরকার আদালতে রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি আবদুল মতিন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম মামলা পরিচালনা করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান