খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইনে প্রথম সাজা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১১:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:৫১

আদালত খাগড়াছড়িতে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তেলের বোতলের মোড়কে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় এই সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে এই রায় দেন খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। রায় দেওয়ার পর সাজাপ্রাপ্ত চট্টগ্রামের মের্সাস সফি অয়েলের মালিক জাফর আহম্মদকে জেলে পাঠানো হয়।

মামলার বাদী মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা জানান, তার নিয়মিত কাজের অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর তিনি জেলার মহালছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন।  এসময় তিনি শাহদাৎ স্টোরে ডলফিন সরিষার তেলের বোতলে মোড়কীকরণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ পাননি। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় চট্টগ্রামের সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদকে।

মামলাটি সাক্ষ্য প্রমাণে প্রমানিত হওয়ায় ২২ অক্টোবর বিকালে এই মামলার রায় দিয়ে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আগেও অভিযান পরিচালনা করা হয়েছে, এখনও চলমান রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ি জেলায় খাদ্য আইনে এটিই প্রথম রায়। মাত্র ১০ মাসে মামলার রায় হয়েছে, যা ভেজালকারীদের জন্য এটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম