ঝগড়ার জেরে পেটে বাতাস ঢুকিয়ে দেওয়া শ্রমিকের মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১২:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:২০

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রংপুর নগরীর মাহিগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকা শ্রমিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মারা যান তিনি। রংপুর মেট্রোপলিটান পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাহিগঞ্জ এলাকায় জমজম ফিডে শ্রমিক হিসেবে কাজ করতেন মাহিগঞ্জ কাইদাহারা মহল্লার মহির উদ্দিন। বুধবার (২১ অক্টোবর) বিকালে ফিড মিলের মেশিন পরিষ্কার করার হাওয়া মেশিন নিয়ে অপর শ্রমিক রশিদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রশিদুল মেশিনের পাইপ দিয়ে মহির উদ্দিনের পেছন থেকে পেটে বাতাস ঢুকিয়ে দেয়। বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল হোসেন জানান, মহির উদ্দিনের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ একেবারে কাজ করছিল না। সে কারণে তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি, পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান জানান, এ ঘটনায় মৃত মহির উদ্দিনের পক্ষে থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। এরপরও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে