ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ২২:০৬আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০১:৩৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে স্থানীয় কিশোর সানিকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সানি শিয়াচরের গনি হাজিবাড়ি এলাকার আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, রবিবার (২৫ অক্টোবর) বাদী ডাক্তার দেখানোর জন্য তার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক মহিলার কাছে রেখে যান। দুপুর সাড়ে তিনটার দিকে তার মেয়ে খাবার খেতে নিজ বাসায় এলে স্থানীয় কিশোর গ্যাং-লিডার সানি তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করলে সানি বের হয়ে নিজের চাচার প্রভাব দেখিয়ে সরে যায়। সানির চাচা ঈমান আলী স্থানীয় শ্রমিক লীগ নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। তিনি জানায়, অভিযুক্ত সানিকে গ্রেফতার করা হয়েছে। বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম