দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১১:০৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:১৮

একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ঢোকার সময় খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী তেলবাহী কেপি-২১ আপ ট্রেনটি সিগন্যাল ছাড়াই ড্রাইভার ওভারস্যুট করে স্টেশনে ঢুকিয়ে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রিলিভ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, ট্রেন উদ্ধার ও লাইন মেরামত করতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম