দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৯ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৫:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৫০

ঝিনাইদহ

ঝিনাইদহে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ৯ ঘণ্টা পর সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

তিনি আরও জানান, সকাল ৬ টার দিকে ঈশ্বরদী থেকে একটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ ট্রেনটির বগি উদ্ধার এবং লাইন মেরামতের পর ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ১১টা ৩৮ মিনিটে এই স্টেশনের ওপর দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করে।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত ( মঙ্গলবার) ২টার দিকে দর্শনা থেকে নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ইন করার সময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ মালগাড়িটি সিগন্যাল ছাড়াই স্টেশনে ঢুকলে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বহন করা অনেক তেল পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের