আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৯:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:৩১

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-ভাঙচুরের ঘটান ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে। এসময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উন্নয়ন মাসিক সমন্বয় সভা চলাকালে উন্নয়ন কর্মসূচির সরকারি বরাদ্দের কাজের ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররুমের কথা কাটাকাটি হয়। এনিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররম সভা থেকে বেরিয়ে যাওয়ার পর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগ নেতা শামীমকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মারধর করে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

সংঘর্ষে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পৌর মেয়র কারিবুল হক রাজিন আহতের সত্যতা নিশ্চিত করে জানান, 'এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।'

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান, 'উন্নয়ন মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হলেও বড় ধরনের কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম