পান ও চায়ের দোকানিও এখন সাংবাদিক: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ফেনী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ২০:২০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:২২

 প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এখন আমরা দেখছি সিক্স পাস করে, হকারি করেও সাংবাদিকতায় আসছে। পান ও চায়ের দোকানিও এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে। ফেসবুক চালায়, সেও মোটরসাইকেলের সামনে প্রেস লাগিয়ে ঘুরছে। রাস্তায় বের হলেই সাংবাদিক লেখা গাড়ির ছড়াছড়ি। আসলে বেশিরভাগই ভুয়া সাংবাদিক।’

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ আরও বলেন, আমি যখন মফস্বলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিই, সেখানে অনেকেই অভিযোগ করেন। বলেন, স্যার, সম্পাদকদের কতটুকু যোগ্যতা থাকতে হবে, তা নির্ধারিত না থাকায় যে কেউ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শাহ আলম, জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম