পুলিশ ফাঁড়িতে রায়হানকে হত্যা: কনস্টেবল হারুন কারাগারে

সিলেট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১৮:১৫আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৮:৪০

আদালত থেকে কারগারে নেওয়া হচ্ছে কনস্টেবল হারুনকে

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় কনস্টেবল হারুনুর রশিদকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দ্বিতীয় দফায় ৩দিনের রিমান্ডসহ মোট ৮দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে স্বীকারোক্তি না দেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বরখাস্ত কনস্টেবল হারুনুর রশিদকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে পিবিআই। পরে শনিবার (২৪ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলা প্রথম দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) জিয়াদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পরিদর্শক মুহিদুল ইসলাম। তিনি জানান, দু’দফায় ৮দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারদের মধ্যে রয়েছেন এএসআই আশেক এলাহী ও কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাস। গত ১১ অক্টোবর রাত তিনটার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের