ভাঙ্গুড়া জামায়াতের আমির ও সেক্রেটারিসহ আটক ১১

পাবনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০২:১৩

পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আলী আজগর ও সেক্রেটারি মজিবুর রহমানসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘি বাজার থেকে তাদের আটক করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান, উপজেলা জামায়াতের আমীর আলী আজগরের নেতৃত্বে সাতটি মোটরসাইকেলে ১৫-১৬ জামায়াতকর্মী সন্ধ্যা থেকে খানমরিচ ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে বিশেষ সভা ও গণসংযোগ করছিলেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাদের ময়দানদিঘি বাজারে গোপন মিটিংরত অবস্থায় পায়। পরে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান বলে ওসি জানান।

ওসি আরও বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম