ট্রাক-ট্রেলরের সংঘর্ষে ২ চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ০৯:৫৮আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৫:১২

দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় সিরাজগঞ্জে ট্রাক এবং কনটেইনার বহনকারী ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ট্রাক চালকের নাম জামিরুল ইসলাম (৩০) রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে।অপর নিহত ট্রেলর চালক নোয়াখালীর চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলরের সঙ্গে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। বেপরোয়া চলাচলের কারণে সংঘটিত এ দুর্ঘটনায় ওই মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল ব্যাহত হয়। দু’ঘণ্টা পর যান দুটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ