সাংবাদিক সরওয়ার অপহরণ ঘটনায় গণতদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২০, ২২:০২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:২৫

সাংবাদিক গোলাম সরওয়ার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য গোলাম সরওয়ারকে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা । সোমবার (২ নভেম্বর) দুপুরে সিইউজে কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন।

সভায় সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের ঘটনায় একটি গণতদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া অপহরণের শিকার হয়ে নির্যাতিত সাংবাদিক সরওয়ারকে আইনি সহায়তা দিতে তিন সদস্যের আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে স্মারকলিপি দিবে সিইউজে। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে শিগগিরই সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, কেবল সংবাদ প্রকাশের কারণেই যে গোলাম সরওয়ারকে অপহরণ করা হয়েছিল তা সুস্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের এত প্রতিষ্ঠান, সংস্থা থাকার পরেও একজন সাংবাদিককে অপহরণ করে নিয়ে যাওয়া হতাশাজনক। গোলাম সরওয়ারকে অপহরণের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক আইনশৃঙ্খলা বাহিনীকে তা চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বৈঠকে সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, দৈনিক পূর্বকোণ ইউনিটের ডেপুটি চিফ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি