কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৮:০২

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ কুষ্টিয়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুর নিয়ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

 এসআই আব্দুর রহমান জানান, কুষ্টিয়ার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্মীপুর নিয়ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও একজন আহত হন। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম