মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আ.লীগের সাবেক সভাপতি মঞ্জু মণ্ডলের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ১৯:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৯:৩০

আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল

মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের ভাগিনা ইমতে আহসান শিলু ও জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমতে আহসান শিলু জানান, দুই সপ্তাহ আগে স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বাড়িতে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল (২ নভেম্বর) তার অবস্থার অবনতি হলে তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  আজ মঙ্গলবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ১৯৪৯ সালের ২৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ( তৎকালীন কুড়িগ্রাম মহকুমা) সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের হাজিরকুটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলেফুদ্দিন মণ্ডল এবং মায়ের নাম জরিনা মণ্ডল। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম মহকুমার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন (১৯৬৮-১৯৭০)। তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সদ্য প্রয়াত এই মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং ছয় নম্বর সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলা‌দেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ছি‌লেন।

সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, স্বাধীনতা উত্তর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সদ্য বিলুপ্ত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সরদার এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, রংপুর থেকে মরদেহ আনার পর তার জানাজার স্থান ও সময় নির্ধারণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের