ধর্ষণের দায়ে যাবজ্জীবন, রায়ের আগেই পালিয়েছে আসামি

রংপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৭:০৮

রংপুরের আদালত চত্বর রংপুরের বদরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অপরাধে দীর্ঘ ১০ বছর পর মোসফেকুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলায় আসামি আজ আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগেই কৌশলে সে পালিয়ে যায়। পরে তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৫ ফেরুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি উন্টা পাড়া গ্রামের এক কিশোরীকে একই গ্রামের মোসফেকুর রহমান নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১০ বছর ধরে মামলা চলার পর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, আসামি মোসফেকুর রহমান আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় অনেক ডাকাডাকি করেও পাওয়া যায়নি। সম্ভবত রায় ঘোষণা হওয়ার আগেই সে আদালত থেকে পালিয়ে গেছে। তবে বিচারক তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে উল্লেখ করেছেন আসামি গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম