সংঘর্ষে ছয় জন আহত, প্যানেল মেয়র গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ০৯:১০আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৯:১৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে প্রাইভেটকার চালিয়ে এক পুলিশ কর্মকতাকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে পৌর কাউন্সিলর পনির হোসেনকে গ্রোফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান এই ঘটনা নিশ্চিত করেছেন।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাহাবুুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্যানেল মেয়র পনির হোসেন ও তার ভাই শহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার আয়নাল হক ও সজিব মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আয়নাল হক, সজিব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ৭/৮জনকে বিরাব বাজারে পেয়ে কাউন্সিলর পনির হোসেন, তার ভাই শহিদুল ইসলাম ২০/২২ জনকে সঙ্গে নিয়ে হামলা চালায়। হামলায় ৬ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউন্সিলর পনির হেসেন প্রাইভেটকার চালিয়ে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পুলিশ কাউন্সিলর পনির হোসেনকে গ্রেফতার করেছে।

এই ঘটনায় রূপগঞ্জ থানায় তারাইল এলাকার সজিব মিয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও রূপগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান করায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের