বাকেরগঞ্জে ১১ কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হিরা সিকদার কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১৮:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২২:৫৯

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নওরোজ হিরা সিকদারকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম মাহফুজ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ১১ জন কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

হিরাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন।

হিরা সিকদার উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে। অভিযোগ রয়েছে, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চার বছর ধরে ওই ১১ কিশোরীকে হিরা ধর্ষণ করে আসছিল।

এ ঘটনায় নির্যাতনের শিকার এক মাদ্রাসাছাত্রীর মা গত ২৮ অক্টোবর রাতে বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হিরা ও তার সহযোগী মারিয়া আক্তারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর কথা বলে ২০১৮ সালের ২৫ অক্টোবর মারিয়া তার মেয়েকে হিরার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা নানা ধরনের আশ্বাস দিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।

তার অভিযোগ, সর্বশেষ গত ২১ জুন মারিয়া ফের তার মেয়েকে ঘরে থেকে ডেকে হিরার ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা পুনরায় তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মামলা দায়েরের কিছু দিন আগে তার মেয়ে তাকে জানায়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী