কামড়ে বৃদ্ধের মৃত্যু, বন্য শূকরকে পিটিয়ে মারলো স্থানীয়রা

বরগুনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ১৯:৪৫আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০২:১৩

কামড়ে বৃদ্ধের মৃত্যু, বন্য শূকরকে পিটিয়ে মারলো স্থানীয়রা বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বন্য শূকরের হামলায় আবদুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা শূকরটিকে পিটিয়ে হত্যা করে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরের দিকে সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান ঢলুয়া এলাকার বাসিন্দা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, আবদুল মান্নান শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বন্য শূকর তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল গিয়ে শূকরটিকে তাড়া করে। পরে তারা ওই বৃদ্ধকে উদ্ধার করে পাশের রাস্তায় নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী বজলুর রহমান বলেন, আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ চিৎকার শুনে কয়েকজনকে নিয়ে লাঠিসোঁটাসহ গিয়ে দেখতে পাই শূকরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছেন মান্নান। এ সময় তাকে উদ্ধার করি ও শূকরটিকে তাড়িয়ে দেই। পরে এলাকাবাসী শূকরটিকে পিটিয়ে হত্যা করে।

নিহত মান্নানের ছেলে বাদল বলেন, বাবা একজন কৃষক। তিনি সম্প্রতি শাকসবজি কুড়িয়ে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর লোকজনের কাছে জানতে পারি শূকরের হামলায় তিনি মারা গেছেন।

যোগাযোগ করা হলে বন বিভাগ বরগুনা রেঞ্জের বিট কর্মকর্তা মতিউর রহমান বলেন, বন বিভাগ শূকর ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, শূকরের হামলায় এক ব্যক্তি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের