পাওয়া পরিশোধের দাবিতে ভেলটেক্স ইন্টারন্যাশনালের শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ নভেম্বর ২০২০, ০৭:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৭:৫৬

বকেয়া পরিশোধ ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে মানববন্ধন বকেয়া পরিশোধ ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে মানববন্ধন করেছেন দুই বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিদেশি কারখানা ভেলটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

২০১৮ সালের জুলাইয়ে পারিবারিক দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় যুক্তরাজ্য ভিত্তিক শতভাগ রফতানিমুখী কারখানা ভেলটেক্স ইন্টারন্যাশনাল। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের এই কারখানাটি মাত্র দুই মাসের কথা বলে বন্ধ করে আড়াই বছর ধরে চালু করেনি বিদেশি মালিকরা। এতে প্রায় ৬০০ শ্রমিকের প্রায় ১০ কোটি টাকার পাওনা আটকে আছে।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘২০১৮ সালের জুনে কোনও পূর্ব নির্দেশনা ছাড়াই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের সময় জুন মাসের বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে সে সময়ে আমরা আন্দোলন শুরু করলে আমাদের ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠানটির মালিক পক্ষ। কিন্তু আজ পর্যন্ত বকেয়া টাকা পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে আমরা বেপজা কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি।’

জানা গেছে, ভেলটেক্স ইন্টারন্যাশনালের মালিক ভারতের গুজরাটি দুই ভাই মো. ইব্রাহিম ও মো. ওসমান। তবে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি পরিচালনা করতো ইব্রাহিম ও ওসমানের বোনের স্বামী পাকিস্তানি নাগরিক ইকবাল মোহাম্মদ ভাল্লি। কারখানাটিতে বাংলাদেশের প্রায় ৬০০ শ্রমিকের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের প্রায় ১৫০ শ্রমিক কাজ করতো। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় কর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করতো ভেলটেক্স। কিন্তু দুই ভাইয়ের ব্যবসায়িক দ্বন্দ্বে ২০১৮ সালের জুন মাসে মাত্র দুই মাসের জন্য কারখানাটি সাময়িক বন্ধ রাখা হয়। এরপর আর চালু হয়নি শ্রমিকবান্ধব মৌজা কারখানা ভেলটেক্স ইন্টারন্যাশনাল।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম