মাদারীপুরে দুই তরুণের অন্যরকম কৃষি উদ্যোগ (ভিডিও)

জহিরুল ইসলাম খান, মাদারীপুর
০৮ নভেম্বর ২০২০, ১০:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১০:০০

মাদারীপুরে দুই তরুণের অন্যরকম কৃষি উদ্যোগ (ভিডিও) মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার হার্ডওয়ার ও স্যানিটারি সামগ্রী ব্যবসায়ী শাহ আলম ও রিন্টু হাওলাদার। তরুণ ব্যবসায়ী হিসেবে তারা সাফল্যের মুখ দেখেছেন। কৃষিকাজে নেমেও সফল হওয়ার পথে দুই তরুণ।

জেলা শহরের প্রায় ৮ একর জমিতে দুই ব্যবসায়ী গড়ে তুলেছেন একটি খামার। কৃষির প্রতি ভালোবাসা থেকেই এই প্রচেষ্টা।

খামারে শাক-সবজির মধ্যে আছে বেগুন, টমেটো, লাউ, কুমড়া, ঢেঁড়শ, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পুঁই শাক। ফল-ফলাদির মধ্যে রয়েছে পেঁপে, পেয়ারা, আম, মাল্টা, লেবু।

তিনটি পুকুরে চাষ হচ্ছে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ। খামারের খোলা জায়গায় ছাগল পালন করা হয়। পুরো খামার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছে চারজন শ্রমিক।

শাহ আলম ও রিন্টু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখন আয় কম হলেও খামারের ফসলাদি পূর্ণতা পেলে লাভবান হওয়ার আশা আছে আমাদের।’

বিভিন্ন এলাকার আগ্রহী তরুণ উদ্যোক্তারা কৃষি খামারটি দেখতে আসেন। ফল ও ফসলের পূর্ণতা দেখে স্থানীয়দের মধ্যে চাষাবাদের কৌশল সম্পর্কে জানার আগ্রহ জন্মে। শাহ আলম ও রিন্টু নিজেদের অর্জিত অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরেন।

 দুই উদ্যোক্তা মনে করেন, ‘তরুণরা কৃষি খামারে উদ্বুদ্ধ হলে বেকার সমস্যার সমাধান হতে পারে। নিজে উপার্জন করতে পারলে হতাশা আঁকড়ে ধরে না। কৃষি কাজে ধৈর্য ধরে একটু সময় নিয়ে ফল আশা করলে লাভবান হওয়া যায়।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের