সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার ভারতীয় সেনাবাহিনীর

বেনাপোল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৩:৪৪আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৩:৫০

সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার ভারতীয় সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া এবং ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এনএস হ্রুড বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে পেট্রাপোল-চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে এসব ঘোড়া ও কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার ভারতীয় সেনাবাহিনীর আশরাফ হোসেন বলেন, ‘ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।’

এ সময় মেজর জেনারেল হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার হিসেবে দেবে ভারতীয় সেনাবাহিনী। যার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ দেওয়া হয়েছে। বাকিগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেবে। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি