পিছিয়ে থাকা জনগণের কল্যাণ করাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ১৭:৫৩আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:৫০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভাটি-বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সুনামগঞ্জে হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ে হাওর এলাকার পিছিয়ে থাকা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে। আমরা সুনামগঞ্জে কৃষি কলেজ স্থাপনের জন্য আবেদন করবো। সুনামগঞ্জের মাছ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হাওর উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প গ্রহণ করবো। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একটাই, পিছিয়ে থাকা জনগণের কল্যাণে কাজ করা। গরিব মানুষ, সাধারণ মানুষ যারা গ্রামে বাস করেন তাদের কল্যাণে কাজ করা।’

বুধবার (১১ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় আনন্দ মিছিল ও ছাত্র-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এম এ মান্নান চত্বরে আয়োজিত সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ভাটি এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণ করা হবে। এ সড়ক দিয়ে বর্ষাকালেও চলাচল করা যাবে। দিরাই শাল্লা থেকে আজমিরিগঞ্জ সড়কের কাজ শুরু হয়েছে। জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ চলমান রয়েছে। হাওর এলাকা থেকে রাজধানী শহর ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক করে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আজ যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, তাদের সবার কাছে একটি আহ্বান, ভেদাভেদ ভুলে হাওর এলাকার গরিব মানুষের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ৫-১০ বছরের মধ্য সুনামগঞ্জ থেকে পাগলাবাজার পর্যন্ত একটি বড় সুনামগঞ্জ শহর গড়ে উঠবে। দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ শহরের মধ্যে ইতোমধ্যে অসংখ্য ঘরবাড়ি গড়ে উঠেছে। উন্নয়নের স্বার্থে একতাবদ্ধ থাকবেন, কারো উসকানিতে পা দেবেন না। উসকানিমূলক কোনও কাজে আপনারা যাবেন না। সুনামগঞ্জের জন্য আমরা আরও প্রকল্প নিয়ে আসছি।

মন্ত্রী বলেন, আমরা চাই সুনামগঞ্জের সব মানুষ যেন বিশুদ্ধ পানীয়জল পান। আমরা চাই এলাকার গরিব মানুষের উন্নয়ন। কথা একটাই, সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুনামগঞ্জ আমাদের জেলা, আমাদের ঠিকানা। আমাদের বাড়ি সুনামগঞ্জে। সুনামগঞ্জের সম্মান ও মর্যাদা অবশ্যই আমরা রক্ষা করবো।

পিছিয়ে থাকা জনগণের কল্যাণ করাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য: পরিকল্পনা মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান সুনামগঞ্জ শহর থেকে বেশি দূরে নয়। এটি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে। এটি দিরাই, জগন্নাথপুর, জামালগঞ্জ রোডের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোনও পরিবারকেও উচ্ছেদ করতে হবে না। আমরা ফসলি জমি নষ্ট করছি না। সবচেয়ে বেশি উঁচু জায়গা, সবচেয়ে কম মাটি লাগবে ভরাট করতে। প্রকল্প বাস্তবায়নে কম টাকা লাগবে। এ জায়গার কাছে রয়েছে মেডিক্যাল কলেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা এলাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা এটি প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রী আমাদের নেতা, তিনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মাথা পেতে মেনে নেবো।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী মো. আবুল হাসনাত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত সুজন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুক মিয়া, সুনামগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের