সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ১৮:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৮:৫৮




সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সরাইল থানা পুলিশ অন্তত একঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এসময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের সমর্থকদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের সমর্থকেরা দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আনিসুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।

সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আনিসুর রহমান বলেন, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একই দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংর্ঘষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম