ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে অভিযুক্তকে জামিন

ফেনী প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২০:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০১:৫৪

ফেনী ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে অভিযুক্তকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) ফেনী কারাগারের জেলার শাহদাত হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

তিনি মামলার এজাহার বর্ণনা দিয়ে বলেন, ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের জহিরুল ইসলাম জিয়া (২১) প্রতিবেশী এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান। করোনা মহামারির সময় জহিরুল ওই মেয়েকে ধর্ষণ করে। পরে জিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা হলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষ সেই মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে জামিনের আবেদন করলে আদালত ওই তরুণীকে বিয়ের শর্তে জামিনের আদেশ দেন। একই আদেশে বিয়ে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ফেনী জেলা কারা কর্তৃপক্ষকে।

ফেনী আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এই দুই তরুণ-তরুণীর দিকে তাকিয়ে হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। বিয়ের পরিণতির ওপর নির্ভর করছে ভবিষ্যতে এমন মামলায় জামিন হবে কিনা। আর তা নজরেও রাখবেন উচ্চ আদালত।

অন্যদিকে জহিরুল ইসলাম জিয়ার পিতা সুফিয়ান মেম্বার বলেন, হাইকোর্টের রায়ে আমার পরিবারসহ পুরো গ্রামবাসী খুশি। ধুমধামের সঙ্গে পুত্রবধূকে বরণ করার জন্য আমার পরিবার অধিক আগ্রহে অপেক্ষা করছে।

সোনাগাজি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, জহিরুল ওই তরুণীর সঙ্গে প্রথমে প্রেম, পরে ধর্ষণ করে। গত ৩০ জুন এ মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান