গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২২:০৭আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩২

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান বাবু (৩৯) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসে পুলিশ।

আটক মোস্তাফিজুর রহমান বাবু দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

থানায় দায়ের এজাহার সূত্রে জানা গেছে, স্বামী-সন্তানের অনুপস্থিতিতে নিজস্ব মুদি দোকানে বসতেন ওই গৃহবধূ। আর ওই দোকানের গ্রাহক হওয়ায় মোস্তাফিজুর প্রায় সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে স্বামী ও সন্তান মুদি দোকানে ছিলেন আর গৃহবধূ সাংসারিক কাজ শেষ করে টিভি দেখছিলেন। ওই সময় মোস্তাফিজুর বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং মোস্তাফিজুরকে আটক করেন। এ সময় এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ও এলাকাবাসী তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় বুধবার গৃহবধূ নিজে বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে বাদী হয়ে ৯ (৪) (খ) ধারায় নারী ও শিশু দমন আইনে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকটিম নিজেই।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী