ঝিনাইদহে গলা কেটে শিশু হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৫, ০১:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০২:০৪
image

ঝিনাইদহে শিশু সৌরভের লাশ নিয়ে পরিবারের আহাজারি ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ নিহত শিশু সৌরভের গলা কাটা লাশ উদ্ধার করে।
এরআগে রবিবার সকালে সৌরভ নিখোঁজ হয়। সারাদিন তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। সৌরভ ওই গ্রামের বাবু দাসের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সৌরভের লাশ বাড়ির পাশের নির্মানাধীন একটি ভবনের ছাদে পাওয়া গেছে।  কি কারণে এবং কারা সৌরভকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সৌরভের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের সদস্যের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা বলেন,নতুন বছরে সৌরভকে স্কুলে ভর্তি করার কথা ছিল। শিশু হত্যার বিচার দাবি করেন তারা।
/এনএস/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি