মায়ের মৃত্যুশোক সইতে না পেরে দুই মেয়ের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ০০:২৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩০

পঞ্চগড়

মা পঞ্চমী বেওয়ার (৯০) মৃত্যুশোক সইতে না পেরে দুই মেয়েও মারা গেছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমারপাড়া খলিফাপুর এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন-পঞ্চমীর ছোট মেয়ে চৈতি রানী (৩০) ও বড় মেয়ে স্বরজনি বালা (৫০)।

বুধবার (১১ নভেম্বর) সকালে পঞ্চমীর দুই মেয়ের স্বামীর বাড়ি এলাকায় সৎকার সম্পন্ন হয়েছে।

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ওই এলাকার রাম কিশোর বর্মণের স্ত্রী পঞ্চমী বেওয়া (৯০) মারা যান। তাকে দেখতে তার ছয় মেয়েসহ স্বজনরা বাসায় আসেন। মায়ের মৃত্যুতে তার সন্তানেরা দিনভর কান্নাকাটি করেন। বিকালে পঞ্চমীর লাশ বাড়ির পাশের শ্মশানে সৎকার করা হয়। সব অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার সময় পঞ্চমীর ছোট মেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি এলাকার পলাশ চন্দ্র রায়ের স্ত্রী চৈতি রানী (৩০) বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে একটি মাইক্রোবাসে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার বড় বোন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সুশীল চন্দ্র রায়ের স্ত্রী স্বরজনি বালাসহ স্বজনরাও সঙ্গে যান। যাওয়ার পথে স্বরজনি বালাও বুকে ব্যাথা অনুভব করেন এবং একইভাবে অজ্ঞান হয়ে পড়েন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকারিয়া হাবিব জানান, পঞ্চমী বেওয়া মারা যাওয়ার পর মায়ের মৃত্যুতে মেয়েরা অনেক কান্নাকাটি করেছিলেন। মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে অতিরিক্ত শোকে তাদের মৃত্যু হতে পারে। মা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রাকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। তাদের হৃদরোগ থাকতে পারে। মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরেও এমনটি হতে পারে।



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম