বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ২১:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ ধোপাডাঙ্গায় এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫০), তার ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু জানান, সন্ধ্যার পর ছেলে ও নাতিকে সঙ্গে নিয়ে রেখা বেগম বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যান। রোপণের পর জমির আইল দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় একটি জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন রেখা বেগমসহ সঙ্গে থাকা ছেলে ও নাতি। পরে আশপাশের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই জমির ওপর দিয়ে বাঁশের খুঁটিতে ঝুলন্ত তারে পল্লী বিদ্যুতের সংযোগ নেয় প্রতিবেশীরা। কয়েকদিন আগে বাঁশের খুঁটি ভেঙে জমিতে বিদ্যুতের তার পড়ে যায়। কিন্তু বিষয়টি জানা না থাকায় সেই তারে জড়িয়ে মা ও ছেলেসহ একই পরিবারের তিন জনের এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, খুঁটি ভেঙে বিদ্যুতের তার জমিতে পড়ে থাকলেও মেরামত করেনি পল্লী বিদ্যুৎ সমিতি। বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে জানালেও খুঁটি ও তার সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে তিন জনের প্রাণ হারানোর ঘটনায় বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন তারা।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ জোনাল অফিসের কর্মরতদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থলে থাকা এস আই মো. শামসুল ইসলাম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তিন জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

একসঙ্গে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম