নাফ নদীর তীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ১০:০১ আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১০:০২

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বিজিবি বলছে, নিহত ব্যক্তি ইয়াবাপাচারকারী। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি। শনিবার (১৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই লাখ দশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের খালি খোসা উদ্ধার করা হয় বলেও জানায় বিজিবি।

টেকনাফ ২নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাফ নদীতে স্পিড বোট নিয়ে বিজিবি’র একটি বিশেষ দল টহল দিচ্ছিলো। এসময় তারা দেখতে পায় একটি কাঠের নৌকায় করে তিন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। এসময় দুই পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলে যায়। বিজিবি’র উদ্ধার করা ইয়াবা

পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। এসময় বিজিবির আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মৃতদেহ টেকনাফ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!