হাতে গাছের চারা নিয়ে ধর্ষণবিরোধী শপথ

কুমিল্লা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২২:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:১০

কুমিল্লার বিবারবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে গাছের চারা নিয়ে ধর্ষণবিরোধী শপথ করে।

এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা সদরের বিবারবাজার উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া।

আর লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণবিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার, অর্থ সম্পাদক মনির হোসাইন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সদস্য মেহেদী রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫৫টি জেলায় এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ৩০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি