ফের করোনার রোগী বাড়ছে রংপুরে

রংপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ২১:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:০৪

রংপুরে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য আনা হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ বিভাগীয় নগরী রংপুরসহ আশেপাশের জেলাগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপু সহ পুরো বিভাগের ৮ জেলায়  এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪শ’ ৪৯জন। এর মধ্যে রংপুরে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩ হাজার ১শ ৮৮ জন। এ পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২শ ৫২ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ জন। যা বিগত মাসের চেয়ে অনেক বেশি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ৫ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরে ২ জন পঞ্চগড়, দিনাজপুর ও লালমনিরহাটে একজন করে। তিনি জানান, এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এমনিতেই রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বেশি হয়। ইতোমধ্যেই এ বিভাগের জেলাগুলোতে শীত পড়তে শুরু করেছে। করোনায় দ্বিতীয় ঢেউ ডিসেম্বর মাসের প্রথম থেকে আরও বেশি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এত কিছুর পরেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এ নিয়ম মানছেন না বেশির ভাগ মানুষ। সরেজমিন দেখা গেছে, রংপুর নগরীর রাস্তা, ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস আদালতে এখনও মাস্ক ব্যবহার করছেন না বেশির ভাগ মানুষ। এ নিয়ে নগরবাসীর সাথে কথা বলে জানা গেছে তাদের নানান অজুহাতের কথা।

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রংপুরে করোনাভাইরাসে দুজন মারা গেছেন। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১২০ জন।

তিনি জানান, হঠাৎ করে আক্রন্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রংপুর বিভাগে শীতের তীব্রতা এখনও তেমন প্রকট না হলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে পারে। তাই সবার এখনই সচেতন হওয়া দরকার।

তিনি আরও জানান, রংপুরে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে ২০ জন করোনা আক্রান্ত রোগী ছিল। কিন্তু, গত দু’দিনে তা বৃদ্ধি পেয়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে আইসিইউ , সিসিইউসহ সকল ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। তবে সকলকে বাধ্যতামুলক ভাবে মাস্ক ব্যাবহার করার আহ্বান জানান তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি