ছুরি ধরে মোবাইল ছিনিয়ে নিয়ে স্টেশন রোডে নিয়মিত বিক্রি করতো তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২০, ১৫:২৯আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৫:২৯

মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে পরে সেই মোবাইল অন্যদের কাছে বিক্রি করতো একটি চক্র। এই চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইয়ের একটি ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। পরে ওই ঘটনার সূত্র ধরে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ এ তথ্য জানিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

গ্রেফতার আট জন হলেন- রাকিবুল হাসান প্রকাশ রাকিব (২৫), রূপালী প্রকাশ ওরেফে রূপা প্রকাশ নিপা (২০), মো. আলাউদ্দিন (৫০), মো. রুবেল (২৮), ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলামিন (২৮) ও আব্দুল নাইম (২০)। এদের মধ্যে প্রথম তিন জনকে গত ১৬ নভেম্বর কে বি আব্দুস সাত্তার সড়কে একটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়। মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য

সংবাদ সম্মেলনে পলাশ কান্তি নাথ বলেন, গত ১৬ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৭টায় নগরের কে বি আব্দুস সাত্তার সড়কে হুমায়ুন মোর্শেদের বাড়ির সামনে অরবিন্দু দত্ত (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে তারা। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ঘটনা তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সাহায্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ছিনতাই হওয়া মোবাইল ফোন ক্রয়কারী আলাউদ্দিনকে স্টেশনরোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন পুলিশকে জানায়, মোবাইল ফোনটি তিনি দুই জন পুরুষ ও এক নারীর কাছ থেকে কিনেছেন। পুলিশের ব্রিফিং

আলাউদ্দিন আরও জানায়, আসামিরা প্রায় সময়ই নগরের স্টেশনরোড এলাকায় রাত ৮ থেকে ৯টার মধ্যে চোরাই মোবাইল বিক্রির জন্য আসে। এ তথ্য জানার পর ওই সময় অভিযান চালিয়ে রাকিবুল হাসান প্রকাশ রাকিব ও রূপালী প্রকাশ ওরফে রূপা প্রকাশ নিপাকে গ্রেফতার করে পুলিশ। পরে আন্দরকিল্লা রাজাপুকুর লেন থেকে অন্যদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম