ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৩৮

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সিয়াম মিয়া (২০) নিহত হয়েছেন। সাব্বির নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কালীগঞ্জ-পানজোরা সড়কের তিরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সিয়াম কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাব্বির নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তনপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। তিনি মুনশুরপুর জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।

ওসি জানান, কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সাব্বিরকে নিয়ে গাজীপুর যাচ্ছিলেন সিয়াম। পথে কালীগঞ্জ-পানজোরা সড়কের তিরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিয়াম ও সাব্বির আহত হন। স্থানীয়রা তদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিয়াম মারা গেছেন। আহত সাব্বিরের চিকিৎসা চলছে।’

ওসি জানান, কোনও অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের