অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা, সন্তানসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৮:১২

অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা, সন্তানসহ স্বামী-স্ত্রী আটক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ তিন জনকে আটক করেছে বিজিবি। আটকরা হলো বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার, তার স্ত্রী সুমনা আক্তার ও তাদের শিশু কন্যা জয়া আক্তার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, ভোরে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের বেনিপুর ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের মধ্যে অভিযান চালায়। এসময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় শিশু কন্যাসহ রাজ্জাক হাওলাদার ও তার স্ত্রীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম