পীরগঞ্জ থেকে আল্লার দলের দুই সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২২:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২২:১৩

আল্লার দল রংপুরের পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লার দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ‘আল্লার দল’র সক্রিয় সদস্য মো. সাদেকুল আকন্দ (পিতা-মো. আসফার আলী, ঠিকানা: সাং-ফতেপুর মিয়াপাড়া, উপজেলা পীরগঞ্জ, জেলা-রংপুর) এবং মো. মোস্তাফিজার রহমানকে (পিতা- মৃত. শাহ আব্দুস ছালাম, ঠিকানা: পীরগঞ্জ বন্দর) গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই জন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও তারা ‘আল্লার দল’ এর নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী বলেও জানিয়েছে। গ্রেফতার দুই জন নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান এবং সদস্য ও চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায়।

এ বিষয়ে রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা বলেন, দলের অন্য সহযোগীদের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন