যশোরে বিভাগীয় ইউনিয়ন পরিষদ সচিব সম্মেলন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২২:১৭আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৩:২১

যশোরে বিভাগীয় ইউনিয়ন পরিষদ সচিব সম্মেলনে প্রধান াতিথি ছিলেন স্থানীয় সরকার প্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য।

যশোরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।

সংগঠনের খুলনা বিভাগীয় সম্মেলন কমিটির আহ্বায়ক শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সম্মেলনে খুলনা বিভাগের সচিবরা ১০ম গ্রেড উন্নীতকরণ ও শতভাগ বেতনভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দাবি যৌক্তিক। কারণ, আপনারা যারা সচিবের চাকরি করেন, তারা সবাই গ্রাজুয়েশন করা। সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায়, যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে। এই সরকার জনগণের সেবা করে সরকার গঠন করেছে তাই আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো।

সম্মেলনে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক হুসাইন শওকত, সংগঠনের উপদেষ্টা মোদাচ্ছের আলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এইচএম রেজাউল করিম তুহিন, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম