হয়ে গেলো ওয়ানগালা উৎসব

শেরপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০৩:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৩:১৭

হয়ে গেলো ওয়ানগালা উৎসব



বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টির অন্যতম উৎসব হলো নবান্ন বা ওয়ানগালা উৎসব। শেরপুর ঝিনাইগাতীর মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লির গির্জা চত্বরে রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

সকাল ৯টায় থক্কা অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লির পালপুরোহিত ও খামাল ফাদার সুবল কুজুর সিএসসি। তাকে সহযোগিতা করেন সহকারী পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি।

উৎসবে ক্রুশ-চত্বরে বাণী পাঠ, খামালকে খুথুব ও থক্কা প্রদান, জনগণকে থক্কা দেওয়া, পবিত্র খ্রিষ্টযোগ, দান সংগ্রহ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার করা হয়।

ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লির পালপুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি জানান, এক সময় গারো পাহাড়ি এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে উঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’ কে উৎসর্গ করে এই উৎসবের আয়োজন করা হতো। এরপর থেকেই গারোরা তাদের শস্য দেবতাকে এই ফসল উৎসর্গ করে আসছিল। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরও গারোরা তাদের ঐতিহ্যবাহী সামাজিক এই প্রথাটি এখনও ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করে থাকেন। অর্থাৎ এখন সময় তারা নতুন ফসল কেটে যিশু খ্রিস্ট বা গডকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান