ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:০৫

ইমাম হাফেজ মো. সুলায়মান

ব্রাহ্মণবাড়িয়ায় ফজর নামাজ আদায়রত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মো. সুলায়মান (৫৮)। আজ সোমবার (২৩ নভেম্বর) পৌর এলাকার কুমারশীল মোড় সংলগ্ন মদিনা মসজিদের তিনি ফজরের নাম পড়ানো অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

হাফেজ সুলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের মরহুম হাজী কফিল উদ্দিন মুন্সীর ছেলে। তিনি অবিবাহিত ও দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমাম ছিলেন।

মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান বলেন, সোমবার (২৩ নভেম্বর) ভোরে ফজর নামাজের ইমামতি করার আগ মুহূর্তে শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লিদের সঙ্গে ফজর নামাজ জামাতে আদায় করা অবস্থায় তিনি গুরুতর অসুস্থতা বোধ করেন। সে অবস্থাতেই তার মৃত্যু হয়। নামাজ শেষে মুসল্লিরা তাঁকে মসজিদ সংলগ্ন ‘আল-খিদমা ক্লিনিক’ নামে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার বাদ জোহর শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে শহরের পূর্ব মেড্ডা তিতাসপাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে তার লাশ দাফন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম