বেনাপোল চেকপোস্টে আইজিএম ডাটা এন্ট্রি উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৫:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৫:৩৪

বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে আইজিএম এন্টির উদ্বোধন আমদানি রফতানি গতিশীল ও সহজ করতে যশোরের বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে আইজিএম এন্টির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এটি উদ্বোধন করেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ আমদানি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসে। একইভাবে বেনাপোল বন্দর থেকে একশ থেকে দেড়শ’ রফতানি পণ্যবাহী ট্রাক ভারতে যায়। আগে ভারত থেকে আমদানি পণ্য বেনাপোল বন্দর প্রবেশের সময় তিন জায়গায় এন্ট্রি করতে হতো। এক্ষেত্রে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে সময় লাগতো ২০ থেকে ২৫ মিনিট। এতে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হতো। আমরা দীর্ঘদিন ধরে তিন জায়গার পরিবর্তে এক জায়গায় ডাটা এন্ট্রি করার জন্য কমিশনার মহোদয়কে বারবার আবেদন করে এসেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকালে তিন জায়গায় ডাটা এন্ট্রির পরিবর্তে এক জায়গায় ডাটা এন্ট্রির উদ্বোধন হলো। এক জায়গায় এতে আমদানি-রফতানি গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সহজ হবে।’                         

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, তিন জায়গায় ডাটা এন্ট্রির ফলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হতো। এজন্য এক জায়গায় ডাটার এন্ট্রির কাজ উদ্বোধন করা হলো। এর ফলে সময় বাঁচবে এবং আমদানি-রফতানি বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন– বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, ডেপুটি কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক পরিচালক মামুন কবির তরফদারসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।                   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান